সমাজের আলো।। : হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অয়ফিসের আয়োজনে এ এডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা সিভিল সার্জন, ডাঃ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার, মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, ডাব্লু এইচ ও এর প্রতিনিধি ডাক্তার রাশেদ উদ্দিন মৃধা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি,
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় বলা হয় সাতক্ষীরায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখ হতে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় কার্যক্রম জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে। সকল অভিভাবকদের তাদের সকল শিশুকে ইপিআই (EPI) অ্যাপসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ করার আহবান জানানো হয় সভার মাধ্যমে।

