সমাজের আলো।।বেতনা নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুর নাম মাহিন হোসেন (৪)। সে সাতক্ষীরা সদর উপজেলা দক্ষিণ পাথরঘাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলা দক্ষিণ পাথরঘাটা গ্রামের অমল ঘোষ জানান, বেলা তিনটার দিকে শিশুটি বেতনা নদীর ধারে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি বেতনা নদীতে পড়ে যায়। অমল ঘোষ আরো জানান, শিশুটি অনেক সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে বাপ মা। পরে শিশুটি লাশ নদীতে ভাসতে দেখা যায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *