পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার

সমাজের আলো।। সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন লালটু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লালটু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৮টি মাদক মামলা রয়েছে।

​পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৫ জুলাই ২০২৬ (বুধবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে লালটুর পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মনোয়ার হোসেন লালটু সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে।

​পাটকেলঘাটা থানার ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং ০৮ তারিখ ১৫/৭/২৬ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১০(ক)

এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *