সমাজের আলো।। বিশ্বের প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরে রাখল ভারত। রবিবার অহমদাবাদে ফাইনালে তারা ৯৬ রানে হারিয়ে দিল নিউ জ়িল্যান্ডকে। সঞ্জু স্যামসনের ব্যাটিং, অক্ষর পটেলের বোলিং জেতাল ভারতকে।হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কার্যত হয়ে দাঁড়াল একপেশে ম্যাচ।আড়াই বছর আগে যে স্টেডিয়ামে বুক ভেঙেছিল এক লক্ষ দর্শকের, রবিবার সেই ক্ষতে প্রলেপ পড়ল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় বার ট্রফি জিতল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করল তারা। সব মিলিয়ে তৃতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ এল ভারতের ঘরে। ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬-এ ভারতের ঘরে আবার এল টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ ১১ বছরের খরা কাটার পর তিন বছরে তিনটি আইসিসি ট্রফি।

সম্প্রচারকারী চ্যানেলে ম্যাচের মাঝে বেশ কয়েক বার দেখানো হল, কতগুলি ভাষায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। ধারাভাষ্যকারেরা বলছিলেন, ‘ক্রিকেট ইজ় ফর এভরিওয়ান’। ক্রিকেট সকলের। সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অক্ষর পটেলরা বুঝিয়ে দিলেন, এই বিশ্বকাপটিও সকলের। শুধু মাঠের লাখখানেক দর্শক নয়, এই ট্রফি প্রচণ্ড ভাবে চাইছিল ১৪০ কোটি দেশবাসীও। দিনের শেষে অহমদাবাদের মাঠ, ভারতের ফাঁড়া, বিপক্ষের দুই মারকুটে ব্যাটার, বিশ্বের সেরা ব্যাটার এবং বোলারদের খারাপ ফর্ম— কিছুই ধোপে টিকল না।এ বারের বিশ্বকাপের আগে থেকেই রোহিত শর্মার মুখ দিয়ে বলানো হচ্ছিল, ‘হিস্ট্রি রিপিট করেঙ্গে, হিস্ট্রি ডিফিট করেঙ্গে’। অর্থাৎ ২০২৪-এর মতো আবার বিশ্বকাপ জিতে ইতিহাসের পুনরাবৃত্তি এবং প্রথম আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপ জিতে ইতিহাসকে হারানো। সেই রোহিতের সামনে দুটো কাজই করে দেখাল ভারত। সাক্ষী থাকলেন মহেন্দ্র সিংহ ধোনিও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *