সমাজের আলো। ২২ মার্চ বিশ্ব পানি দিবস। এ বছর ইউনেস্কো (UNESCO) বিশ্ব পানি দিবসের শ্লোগান নির্ধারণ করেছে Where Water Flows, Equality Grows ভাবার্থ হলো ”পানি প্রবাহ যেথানে, সাম্যের হাসি সেখানে। ইউনেস্কো ঘোষিত (UNESCO) ২২ মার্চ বিশ^ পানি দিবসের প্রতিপাধ্যের প্রতি পূর্ণ সমার্থন জানিয়ে গতকাল পরিবেশবাদী সংগঠন “উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা”র আয়োজনে শ্যামনগরে উদ্বোধন করা হয়েছে “উপকূলীয় পানি যাদুঘর”Coastal Water Museum. মানুষসহ সকল প্রাণের পানি অধিকার প্রতিষ্ঠায় উপকূলীয় পানি যাদুঘর তার পথচলা শুরু করেছে। উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপকূলীয় শ্যামনগর জনপদের প্রাণবৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ নির্ভরশীল জনগোষ্ঠী, স্থানীয় সরকার প্রতিনিধি, বনবিভাগের কর্মকর্তা, পরিবেশ সুরক্ষা টিমের সদস্য, শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মী, আয়োজক সংস্থা”র কর্মী ও কার্যকরি কমিটির সম্পানিত সদস্যসহ সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংস্থার আইটি এন্ড কমিউনিকেশন ম্যানেজার ওমর ফারুক রাজন উপকূলীয় পানি যাদুঘরের ধারনাপত্র পাঠ করেন। এরপর বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের মুন্সিগঞ্জ বন টহল ফাড়ির ইনচার্হ মোস্তফা জাহিদ হোসেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, দূর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্জক কুমার রায়, আয়োজক সংস্থার সভাপতি জিএম আব্দুল গফফার, সহ সম্পাদক আনিসুর রহমান, পরিবেশ সুরক্ষা টিমের মো ইসমাইল হোসেনসহ প্রমূখ।
আয়োজক সংস্থার প্রধান মোঃ শাহীন ইসলাম জানান, উপকূলীয় পানি যাদুঘর, পানি কেন্দ্রিক স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, সংগ্রাম এবং অভিযোজন কৌশলকে তুলে ধরার একটি অনন্য ক্ষেত্র তৈরি করবে। একই সাথে এটি গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং উন্নয়নকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ লার্নিং হাব হিসেবে কাজ করবে, যেখানে জলবায়ু পরিবর্তন ও সকল প্রাণের পানি নিরাপত্তার কার্যকর সমাধান খুঁজে বের করা হবে। উপকূলীয় পানি যাদুঘর কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি জণআন্দোলন। এটি হবে জ্ঞান, অভিজ্ঞতা, সচেতনতা, গবেষণা এবং জনসম্পৃক্ততার একটি শক্তিশালী প্লাটফর্ম। পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং প্রতিটি প্রাণের মৌলিক অধিকার। এই উপলব্ধিকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করার জন্যই মূলত উপকূলীয় পানি যাদুঘরের পথচলা শুরু।
উল্লেখ্য, প্রতিটি প্রাণের পূণজস্ম পানি থেকে। পানি ছাড়া প্রাণের বেঁচে থাকা বা টিকে থাকা অসম্ভব। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানি সংকট বর্তমানে একটি গভীর ও বহুমাত্রিক জলবায়ুজনিত সংকট হিসেবে চিহ্নিত হয়েছে, যা মানবজীবন, প্রাণবৈচিত্র্য এবং সামগ্রিক পরিবেশগত ভারসাম্যের উপর গুরুতর প্রভাব ফেলছে। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় ১৯টি জেলায় বসবাসকারী প্রায় ৩.৯ কোটি মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছে। গবেষণা বলছে, এই অঞ্চলে পানির লবণাক্ততা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা অনেক ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমাকে ছাড়িয়ে গেছে। পানি সংকট কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উপকূলীয় অঞ্চলের সমগ্র জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমকে বিপন্ন করছে। লবণাক্ততার কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আবাদযোগ্য জমি পরিত্যক্ত হয়ে পড়ছে। মিঠা পানির মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং গবাদিপশু লবণাক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে ম্যানগ্রোভ বন ও এর জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *