সমাজের আলো।। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অজ্ঞাত পুরুষ যাত্রী আগুনে পুড়ে মারা যান। রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাইয়ে সাকুরা পরিবহণ নামের বাসে এ ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি সাকুরা বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়।পথে উপজেলার মেলকাই এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। নিহত অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *