সমাজের আলো।। সাতক্ষীরার কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারের কাগজপত্র না থাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। দুটি প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া হাসপাতাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

তিনি জানান, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে মিতালী ডায়গনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা ও ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কলারোয়া থানার ওসি এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। কলারোয়ায় এ ধরনের অনেক ক্লিনিকের কাগজপত্র সঠিক নেই। পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *