সমাজের আলো।। তিনটি গরু ও দুটি ছাগল চুরি হয়ে গেছে।সোমবার (৯ জুন) রাত তিনটার দিকে সাতক্ষীরা জেলার তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গাজী পলাশ (৫০) ওই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।

গাজী শিমুল জানান, সোমবার রাত একটার দিকে তার ভাই গোয়ালঘর দেখে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা একটি গাভী, দুটি বাছুর ও দুটি ছাগল নিয়ে গেছে। চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *