কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে পুকুরের পানিতে ডুবে মোছাঃ কুরাইশা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুরাইশা আক্তার নেংগী গ্রামের মোঃ মাহবুবুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *