যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে বেনাপোল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দ করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

এঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *