যশোর প্রতিনিধি
যশোরের শার্শার বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় ইমরান আলী নামে এক ব্যক্তিকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ঘটনার ভিডিও ধারণ করায় মামুন নামে আরও এক ব্যক্তিকে মারধর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌরসভার রেলস্টেশন সংলগ্ন বন্দর প্রেসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ছবি আছে
যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ, নেতৃত্বে শেখ আতিকুর বাবু
যশোর অফিস
যশোর শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের মিছিলের একটি ভিডিও প্রকাশ করেছে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে মিছিলের নির্দিষ্ট স্থান, সময় ও অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

