লিংকন আসলাম, আশাশুনি ব্যুরো:আশাশুনি উপজেলার কোলা-ঘোলা ত্রিমোহনায় সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাই ও সরেজমিন দেখতে আসেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নূর ইয়াসিন। সোমবার (২২ জুন) বিকালে তিনি মোহনার ৩ পাড়ের সার্বিক অবস্থা দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিকে প্রস্তাবিত কোলা-ঘোলায় সেতু নির্মানের লক্ষ্যে গঠিত কমিটির সংশ্লিষ্ঠ এলাকা সরেজমিন পরিদর্শন পূর্বক প্রাথমিক জরিপ ও তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে গঠিত কমিটির আহবায়ক ও উপ পরিচালক (পিএন্ডডি) মোঃ নূর ইয়ামিন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। কোলা-ঘোলা এবং কোলা হতে কল্যাণপুর সড়কে সেতু নির্মান বিষয়ে সরেজমিন পরিদর্শন, তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার গ্রহন করেন।
মোহনার তিন পাড়ে পরিদর্শন শেষে ঘোলা ওয়াপদার উপর এরাকাবাসীর উদ্দেশ্যে কথা বলেন। উপ পরিচারক মোঃ নূর ইয়ামিন বলেন, এমপি স্যারের ডিও লেটারের ভিত্তিতে প্রাথমিক জরিপ এবং প্রাথমিক তথ্যাদি সংগ্রহের জন্য সরেজমিন পরিদর্শনে এসেছি। কর্ম পরিধি অনুযায়ী দেড় কিঃমিঃ এর উপরে সেতু টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে থাকি। প্রাথমিক ভাবে আপনাদের প্রয়োজন কতটা, সরেজমিন কি অবস্থা আছে, দু’পাশে কেমন বসতি আছে, কি রকম জমি লাগতে পারে, কানেক্টিং রোড আছে কিনা, বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে কিনা, সবকিছু দেখছি। আমরা যেভাবে দেখেছি, ইনশাল্লাহ সেভাবে রিপোর্ট করবো। তিনি আরওরবলেন, এখানে ব্রীজের দরকার এতে কোন ডাউট নেই। কারন বিচ্ছিন্ন মানুষজনকে তো কানেক্ট করা লাগবে। এপারে যারা আছে তারা কষ্ট করে সাতক্ষীরা যেতে পারবে। কিন্তু ঘোলা ও কল্যানপুর যারা আছে তাদের খুব কষ্ট। ইনশাল্লাহ আমরা বিষয়টি তুলে ধরবো। আরএসডি প্রতিনিধি, জেলা স্যারের সাথে কথা হয়েছে। ইউএনও আমাদের সাথে ছিল। ইনশাল্লাহ ভাল কিছু হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর আলহাজ্ব নুরুল আফছার মোর্তজা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, কর্ম পরিষদ সদস্য ও প্রকাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী রিয়াছাত আলী, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউনিয়ন আমীর মাওঃ তৌহিদুজ্জামান, শ্রীউলা ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপি সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান, এমপি রবিউল বাশারের পিএ শরিফুল ইসলাম, এমপি পুত্র মোজাহিদ বাশার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহজাহান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *