সমাজের আলো।।
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবেশির বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে ভোগদখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের অমল বৈরাগীর ছেলে লিখন বৈরাগী এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা অমল বৈরাগী ২০১০ সালে হরিপদ বৈরাগীর কাছ থেকে কোবলা দলিল (নং-২৭৩২) মূলে ১০ শতক এবং ২০২০ সালে মধুসূদন বৈরাগীর কাছ থেকে কোবলা মূলে দলিল (নং-২৩৯১) আরো ৪৬ শতক জমি সর্বমোট ৫৬ শতক জমি কয়ে করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলিকার আছেন। জমি ক্রয়ের পর নির্ধারিত খাজনা পরিশোধপূর্বক আমরা জমিতে ফসল উৎপাদন করে আসছি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ প্রতিবেশি দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের সন্তোষ বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী আমার পিতার উক্ত জমি জোরপূর্বক দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সঞ্জয় বৈরাগী গত এক মাস আগে আমার উক্ত জমি দখলের অপচেষ্টা করে। তখন আমরা বাধা দিলে তার সাথে ঝগড়া হয়। এর পর থেকে সে জোরপূর্বক জমি দখল করে নিবে বলে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায় সে আমার নামে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে। আমার জমি আমি ইচ্ছামতো ভোগ দখল করবো, অথচ সে আমার নামে এমন উল্টে মামলা দিয়েছে। ফলে তার ভয়ে বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
লিখন বৈরাগী অভিযোগ করে বলেন, সঞ্জয় বৈরাগী একজন মামলাবাজ, পরসম্পদ লোভী এবং হিং¯্র প্রকৃতির লোক। সে এলাকায় প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের বিভিন্নভাবে হয়রানি করে চলেছে। সঞ্জয় তার নিজের স্ত্রীকে দিয়ে বিভিন্ন মানুষকে টার্গেট করে তাকে ট্রাফে ফেলে ধর্ষণসহ বিভিন্ন ধরনের মিথ্যে ও হয়রানিমূলক মামলা করে তার জীবন অতিষ্ঠ করে তোলে। সঞ্জয়ের এসব কার্যকলাপ নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার শালিসী বৈঠক হয়। কিন্তু সে কারো কথায় কর্ণপাত করে না, বরং যারা শালিসী বৈঠকের ব্যবস্থা করে এবং শালিসে হাজির থাকে উল্টো তাদের নামে হয়রানি ও মিথ্যা মামলা দেয়। এভাবেই সে এলাকার মানুষকে অতিষ্ট করে বিভিন্ন ফায়দা হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে ভয়ে কোন মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
তিনি প্রশ্ন রেখে আরো বলেন, এই সঞ্জয় এত সাহস পায় কোথা থেকে? তার খুঁটির জোর কোথায়? কে তার পিছনে শেল্টার দিচ্ছে? কোন সে স্থানীয় প্রশাসন আইন আদালত কিছুই মানে না? সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে একের পর এক হয়রানি করে চলেছে। আমি এই হয়রানির প্রতিকার চাই।
তিনি মামলাবাজ, পরসম্পদ লোভী ও প্রতারক সঞ্জয়ের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজেদের জমিতে যাতে নির্বিঘেœ চাষাবাদ করাসহ ভোগ দখল করতে পারেৎন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন

