যশোর প্রতিনিধি:
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালের উদ্যোগে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর।
র্যালিতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং নির্ধারিত সময়ে টিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

