যশোর অফিস
ভারতে পাচারের শিকার দুই নারী সাঁজাখেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।
মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসারা হলেন,বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান, (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদর (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে
২০২৩ সালে রাতের আধারে ভারতে যায়।সেখানে তারা নয়া দিল্লিতে অবস্থান করেন এবং বাসা বাড়িতে কাজ করতেন।গতবছরের ১১ ডিসেম্বর দিল্লি পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে তাদেরকে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে দমদম সেন্ট্রাল জেল পাঠায়।সেখানে তারা ৫ মাস কারাভোগ করেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে
ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলেন এই পুলিশ কর্মকর্তা।

