সমাজের আলো।। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার মোহনপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে ডন খালেক আটক করা হয়েছে হয়েছেন।বুধবার (১৫ জুলাই) সকালে মাদববি কমিটির সদস্যরা আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এ সময় পুলিশ তার বাড়িতে এলাকাবাসীদের সহযোগিতায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা, কয়েক বোতল নেশার ওষুধ সহ তার সাথে ইয়াবা ব্যবসায়ী এক নারীকে আটক করেছেন।
স্থানীয় লোকজন মোহনপুর গ্রামের ডন খালেক এর বাড়িতে অচেনা এক নারীকে ঢুকতে দেখে। এ সময় তারা ঐ নারীকে ডন খালেকের ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে গ্রামের মাদক নির্মূল কমিটিকে খবর দেয়। মাদক নির্মূল কমিটি এসে তাদেরকে ঘর থেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। পরে সদর থানা পুলিশ এসে তার ঘর তল্লাশি করে অস্ত্র, মাদকদ্রব্য সহ আটককৃত ওই নারীকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আব্দুল খালেক এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদকের মামলা আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *