কালিগঞ্জ ( সাতক্ষীরা )প্রতিনিধিঃ
নাশকতা ও ফৌজদারি মামলায় জেল হাজত থেকে বেরিয়ে অফিসে ঢুকে উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের উপর হামলা। ফৌজদারি মামলায় গ্রেফতার বা ৪৮ ঘন্টার বেশি জেল হাজতে থাকলে বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার বাধ্য বাধকতা থাকলেও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মঈনুল হাসান খান প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে অএ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী একাধিক ফৌজদারি ও নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা দুর্নীতিবাজ ,প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারণের দাবিতে আবারো গত রবিবার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদিন এর আগেও আইনানুগ ভাবে বিতর্কিত ঐ প্রধান শিক্ষকের বরখাস্তের দাবি জানালেও রহস্যজনক কারণে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মাইনুল হাসান খান বিষয়টির কর্ণপাত করেননি। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসকের দোহাই দিয়ে বরখাস্তের আশ্বাস দিয়েও জন দাবি অপেক্ষা করে ব্যবস্থা না নেওয়ায় দোসরকে রক্ষা করা এবং অর্থ বাণিজ্য নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে উপজেলা জুড়ে। থানা সূত্রে জানা যায় নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মাওলানা আকবর হোসেনের পুত্র মহিবুল্লাহের গত ১৩/৬/২৫ ইং তারিখে দায়ের করা (৯ নং মামলায়) সরকার উৎখাতের ষড়যন্ত্র কার্যকলাপের জড়িত থাকার মামলায় 15(3)/25D the special power act 1974 তৎসহ 4/6 the explosive substances act 1908 গত ২১/১২/২৫ ইং তারিখে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। মামলায় গত ৭/১/২৬ ইং তারিখে শফিকুল সহ নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনায়ারুল ইসলাম সহ আরো বেশ কয়েক জন আসামি জেলহাজত থেকে জামিনে বেরিয়ে আসে। জামিন পাওয়ার সাথে সাথে নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করলেও একই মামলায় কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরখাস্ত না করায় উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। সেই থেকে তার অপসারণ ও বরখাস্তের দাবি জানিয়ে আসছে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী। ফ্যাসিবাদী সরকারের আমলে যুবলীগ নেতা থাকাকালীন বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় জড়ানো সহ ভূমি দখল, চাঁদাবাজি সহ নানান অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০০১ সালে তার মায়ের নিকট থেকে ১ বিঘা জমি ক্রয় করে তার ওপর কালিগঞ্জ আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় শিক্ষক নিয়োগে প্রায় অর্ধ কোটি টাকা নিয়োগ-বাণিজার নামে আত্মসাৎ করে। ২০১০ সালে নিম্ন মাধ্যমিক এমপিওভুক্ত এবং ২০২২ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিওভুক্ত লাভ করে। জুলাই আন্দোলনে ৫ আগস্টে সরকার পতনের পর প্রধান শিক্ষক শফিকুলের ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ,অভিভাবক এবং এলাকাবাসী তার অপসারণ ও বরখাস্তের দাবিতে লাগাতার আন্দোলনে মাঠে নামে এবং সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে। ওই সময় রাস্তা অবরোধসহ নানান কর্মসূচি দিয়ে জনদুর্ভোগের সৃষ্টি করলে আর্মি, পুলিশ ,বিজিবি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল সহ একাধিক কর্মকর্তা অপসারণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিগত সংসদ নির্বাচনের পরে নিজের জার্সি বদল করে ক্ষমতাসীদের ছত্রছায়ায় নিজেকে রক্ষা করার পাঁয়তারায় লিপ্ত আছে বলে জানা গেছে। এবং নিজেকে রক্ষা করার জন্য নতুন নীতিমালা অনুযায়ী অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তালিকায় গোপনে কাউকে না জানিয়ে নিজের লোকজনের নাম দেওয়াকে কেন্দ্র করে আবারো নতুন করে আন্দোলন সংগ্রামের জন্য মাঠে নামার চিন্তা করছে বলে এলাকাবাসী এলাকাবাসী সাংবাদিকদের জানান। তা না হলে সময় বহিষ্কৃত নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানান। বিষয়টি নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এখানে যোগদান করার পর থেকে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বহিষ্কারের জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। বিদ্যালয়ের সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উনাকেই গ্রেফতারের পরপরই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি মাইনুল ইসলাম খানের নিকট জানতে চাইলে তিনি আবারও সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *