সমাজের আলো।  সুন্দরবন থেকে ২০ জেলে ও মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু আলিম বাহিনীর সদস্যরা। সোমবর ও আজ মঙ্গলবার সুন্দরবনের চুনকুড়ি নদীর, গোয়ালবুনিয়া, দুনের মুখ,ল ধানোখালির খাল, মামুন্দ নূীর মাধভাঙা খাল ও মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়।

জেলে ইবরান, আব্দুল্লাহ’রা জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ও কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে এক সপ্তাহ আগে সুন্দরবনে কাঁকড়া ধরতে বনে গিয়েছিলেন। সোমবার ওল মঙ্গলবার (০৪ ও ০৫ মে) দুই দিনে ‘আলিফ ওরফে আলিম’ও ‘নানাভাই/ডন বাহিনী’ বাহিনীর পরিচয় দিয়ে অস্ত্রধারী দস্যুরা মুক্তিপণের দাবিতে সুন্দরবনের চুনকুড়ি নদীর গোয়াল বুনিয়া দুনের মুখ, ধানো খালীর খাল, মামুন্দো নদীর মাধভাঙা খাল ও মালঞ্চ নদীর চালতে বেড়ের খাল এলাকা থেকে ২০ জন জেলেকে তুলে নিয়ে যায়।

অপহৃতরা হলেন- রমজাননগর ও মুন্সিগঞ্জের বিভিন্ন গ্রামের আল-আমিন (৩৫), আবুল বাসার বাবু (৩৭), আবুল কালাম (৪৭), শাহাজান গাজী (৫০), সিরাজ গাজী (৪০), আল-মামুন (১৬), হুমায়ুন (২৭), মনিরুল মোল্লা (২৬), সঞ্জয় (২৫), হৃদয় মন্ডল (৪৭), রবিউল ইসলাম বাবু (৩৫), রবিউল ইসলাম (২৪), আব্দুল সালাম (৪৫), ইব্রাহিম গাজী (৫৫), মুরশিদ আলম (৩৫)। তবে নিরাপত্তার কারণে পাঁচজনের নাম প্রকাশ করা যাচ্ছে না।

দস্যুরা তাৎক্ষণিকভাবে ইব্রাহিম ৩০ হাজার টাকা, মুরশিদ ১লাখ টাকা, সালাম ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। অন্যদের বিষয়ে এখনো কোনো দাবির কথা জানায়নি দস্যু বাহিনীগুলো।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফজলুল হক বলেন, কয়েকজন জেলে অপহরণের খবর আমরা শুনেছি। তবে অপহৃতদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের পরিবার বা সহযোগীরা বিস্তারিত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছে না।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় সাধারণত জেলেরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির আশঙ্কায় তারা পুলিশকে তথ্য দিতে চান না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *