সমাজের আলো।। ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮) নামের দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা। রোববার সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে। অপহরণের শিকার দুই বনজীবী হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মিজানুর শেখ এবং মৃত আব্দুর রহমানের ছেলে।
ফিরে আসা বনজীবীদের সহকারী বনজীবী আকবর আলীসহ অন্যরা জানায় গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিল। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকাযোগে সেখানে পৌছে মোট তিনটি নৌকা থেকে দু’জনকে জিম্মি করে। তবে মুক্তিপণের অংখ এখনো তারা জানায়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না।

