আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলায় নূর মোহাম্মদ শান্ত (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ শান্ত আশাশুনি সদরের আইয়ুব আলীর ছেলে। সে ৬ নং আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়,তিনি আশাশুনি থানার মামলা নং-২৩ (০৬) ২৬-এর আসামি। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *