কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাদপুর গ্রামে বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ একটি ঘূর্ণিঝড় বয়ে যায়।
এ সময় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড়ে প্রায় ২০ থেকে ২৫টি বসতবাড়ির ঘরের চাল উড়ে যায়। এছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে তৈবুর রহমান তবুর স্ত্রী রেবেকা খাতুন (৩৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ড. মোঃ মিজানুর রহমান, এমপির পিএ শরিফুল ইসলাম, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ইকবাল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *