তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘদিন ধরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ফিলিং স্টেশনটিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, গ্রাহকদের তেল কম দেওয়ার ভিত্তিতে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান পাম্পে যে মেশিনে তেল কম দেওয়া হচ্ছিল ওই মেশিন যতদিন তেলের পরিমাপ সঠিক না হবে ততদিন বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *