হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সুশীলন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় ইউনিয়নের বিভিন্ন বাজার ও একাধিক স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে প্রচারাভিযান করা হয়েছে। রবিবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান, গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, টাউনশ্রীপুর বাজারসহ একাধিক স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *