সমাজের আলো।।
সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বস্তুটি কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

