সমাজের আলো।। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশে আহত হয়েছে।সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বাশঝাড়িয়া সীমান্তে আজ ভোরে ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে আহত মহিউদ্দিন পিতা মোঃ রাব্বানী জানান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাশঝাড়িয়া সীমান্ত এলাকায় ঘোরাফেরা করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। আহতরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শাহীন ও মইনুদ্দিন।মহিউদ্দিনের হাতে গুলি বৃদ্ধ হয়েছে। শাহিনের পিঠে লেগেছে।
বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাশঝাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি ঘটায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
আহত মহিউদ্দিনের পিতা রব্বানী আরো জানান বিএসএফের গুলিতে দুজন আহত হয়েছে। একজনের হাতে ও একজনের পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। একজনের হাত উড়ে গেছে।
সাতক্ষীরা ১৭ বিজিবির নীল ডুমুর ব্যাটেলিনের অধিনায়ক লে: কর্নেল রাজিব হোসেন জানিয়েছেন এ ধরনের ঘটনা তার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে। বাঁশবাড়িয়া বিজিবির ক্যাম্পে অফিসা রাতে অবস্থান করছিলেন।এ ধরনের ঘটনা ঘটার কথা নয়।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান দুজন আহত হয়েছে। হাতেও পিঠে দুজন গুলিবিদ্ধ হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *