সমাজের আলো।। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমানকে(৮৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।পরে তাকে উত্তরা থানায় রাখা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পরে শেখ মুজিবুর রহমান নামে সাতক্ষীরায় চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়। তার স্ত্রী রাশিদা রহমান জানান, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরাতে দুটি মামলা রয়েছে।
আগামীকাল তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *