সমাজের আলো।। খুলনা, ২৪ বৈশাখ (০৭ মে) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এক দিনের সফরে আগামীকাল খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৮ মে সকাল সাড়ে নয়টায় খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা, সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে খুলনা জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে এবং বিকাল তিনটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *