সমাজের আলো। যুবদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্থ জীবনধারা গঠনের লক্ষ্যে
বৃহস্পতিবার (৭ মে) বৃহস্পতিবার যুবদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্থ জীবনধারা গঠনের লক্ষ্যে কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উপকূলীয় যুব সংগঠন
(CYN) এর উদ্যোগে একটি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়।

যুবদের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই ক্যাম্পে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উপকূলীয় যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক স্বপন দাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম আব্দুল হাই । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক জালাল উদ্দিন ,শফিউল্লাহ প্রমূখ।

ক্যাম্পে কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সুমাইয়া পারভিন, মাহফুজ, রোশনি, সাদিয়া, মালিহা, রাকিবুল সজিব সাবিনাসহ সকল সদস্য বৃন্দু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের সঠিক তথ্য ও সচেতনতার অভাবে নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে হয়। এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই ক্যাম্পের মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে তা ইতিবাচক প্রভাব ফেলবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *