ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেবহাটা উপজেলার মোমরেজপুর গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে লিটন সরদার, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের জালাল হোসেনের ছেলে আয়ান আহমেদ ওরফে জনি হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের বেজুয়া (ফরিদপুর) গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহিদুল মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের রমজান মল্লিকের ছেলে হাফিজুর রহমান, নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের দুলু কারিকরের ছেলে আকবর আলী, বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন, কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে রাজু হোসেন, মনোয়ারা খাতুনসহ মোট ৯ জন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে লিটন সরদার একটি মাদক মামলার আসামি। অন্যরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের রবিবার (১৯জুলাই)সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

