সমাজের আলো।। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডির) পৃথক দুটি অভিযানে স্বর্ণের ছয়টি ‘ডিম’ জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
রবিবার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে এ ঘটনা উদ্ঘাটন করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে অফলোড করা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর সহযোগিতায় ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়।

