সমাজের আলো।। খেলতে গিয়ে গলায় ফাঁ*স লেগে সুরাইয়া (৭) নামে এক শিশুর মর্মা*ন্তিক মৃ*ত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে সাতক্ষীরা জেলার উপজেলার আবার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত সুরাইয়া আবাদ চণ্ডীপুর গ্রামের মজিবার গাজীর ছেলে মিঠুর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সুরাইয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তার গলায় ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো আবাদ চণ্ডীপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। কম বয়সে একটি শিশুর করুণ মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন।
মৃত সুরাইয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

