সমাজের আলো।। পুকুরে ডুবে মোহাম্মদ আলী ঘোরামী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলার আশাশুনির সরদারবাড়ি কমিউনিটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী ঘোরামী ও তাঁর স্ত্রী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁর স্ত্রী গোসল শেষে দ্রুত বাড়িতে ফিরে যান। পরে স্বামীর ফিরতে দেরি হওয়ায় তিনি ছেলে রফিকুল ইসলামকে বিষয়টি জানান।
রফিকুল ইসলাম পুকুরঘাটে গিয়ে বাবার ব্যবহৃত জুতা দেখতে পেলেও তাঁকে খুঁজে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাঁর বাবাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

