সমাজের আলো।। কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চালানটি আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান,, গোপনে সংবাদ পান আমের একটি বড় চালান কালিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছে। ওই সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে ৩৫১ ক্যারেট, প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। বেশি দামে বিক্রি হবে এমন আশায় ব্যবসায়ীরা আমগুলোতে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল। বুধবার দুপুরে জব্দ করা এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।
প্রসঙ্গত হাতড়া জেলার কালিগঞ্জ পাটকেলঘাটা কলারোয়া সাতক্ষীরা সদসহ বিভিন্ন এলাকায় এক শ্রেণী ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ফুলো আম বাগান থেকে ভাঙছে। পরে কার্বাইড দিয়ে ওই আম দেশের বিভিন্ন স্থানে পাচার করছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

