সমাজের আলো। : সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *