সমাজের আলো।। সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হককে (দোলন) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
তার বিরুদ্ধ ৭, টি মামলা রয়েছে।
১। *শ্যামনগর থানার মামলা (FIR নং-৪, তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৪; GR নং-২৬৭):* দণ্ডবিধির ৩০২/৪২৭/৩৭৯/৩৪ ধারায় মামলা।
।শ্যামনগর থানার মামলা (FIR নং-৫, তারিখ: ০২ জুন ২০২৬; GR নং-১৮৫):* দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলা।
।শ্যামনগর থানার মামলা (FIR নং-১৪, তারিখ: ১৯ জানুয়ারি ২০২৪; GR নং-১৪):* সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে মামলা।
৪।শ্যামনগর থানার মামলা (FIR নং-৭, তারিখ: ০৫ জুন ২০২৫; GR নং-১৬২):* বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারায় মামলা।
৫।শ্যামনগর থানার মামলা (FIR নং-১৮, তারিখ: ১৯ মার্চ ২০২৬; GR নং-৬৭):* দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলা।
৬।*শ্যামনগর থানার মামলা (GR নং-১৪৮, তারিখ: ০৫ মে ২০০৬):* দণ্ডবিধির ৩০৭/১৪৩/৩২৩/৩৭৯/৩৫৪/৩৮৫/৩৬৩ ধারায় মামলা।
৭।শ্যামনগর থানার মামলা (FIR নং-০৯, তারিখ: ০৫ মে ২০০৬; GR নং-১০৮):* দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০৭ ধারায় মামলা। উক্ত মামলায় ২৬ অক্টোবর ২০০৬ তারিখে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।
আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে।

