সমাজের আলো।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার ও প্রার্থীসহ সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী ও ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

