সমাজের আলো।। নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডসের পর জ়িম্বাবোয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোটদলগুলির চমক অব্যাহত। শুক্রবার অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিলেন সিকন্দর রাজ়ারা। প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে করে ২ উইকেটে ১৬৯। জবাবে অস্ট্রেলিয়া করল ১৯.৩ ওভারে ১৪৬। পুরো ২০ ওভার ব্যাটই করতে পারলেন না অজিরা। ২৩ রানে জিতল জ়িম্বাবোয়ে। এ দিন ম্যাচের কোনও সময়ই অস্ট্রেলিয়ার চেনা দাপট দেখা যায়নি

এর আগেও বিশ্বকাপে জ়িম্বাবোয়ের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল জ়িম্বাবোয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’দেশ এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে এই দু’বারই। সেই হিসাবে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফ্রিকার দেশটি। সব মিলিয়ে দু’দেশ চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ফল ২-২।

শুক্রবার ১৭০ রান তাড়া করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। জ়িম্বাবোয়ের বোলিং আক্রমণের সামনে কলম্বোর ২২ গজে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার। জশ ইংলিস (৮), ট্রেভিস হেড (১৭), ক্যামেরন গ্রিন (০) এবং টিম ডেভিড (০) পর পর ফিরে যান। ইংলিস এবং ডেভিডকে আউট করেন ব্লেসিং মুজ়ারাবানি। হেড এবং গ্রিন আউট হন ব্র্যাড ইভান্সের বলে। অস্ট্রেলিয়াকে সে সময় প্রায় দিশেহারা দেখাচ্ছিল। তাতেই শেষ পর্যন্ত হেরে গেল অস্ট্রেলিয়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *