সমাজের আলো।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাজমিরা নামের ১১ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে পাটকেলঘাটা থানা এলাকার বাহাদুরপুর থেকে সাতক্ষীরাগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাজমিরা পাটকেলঘাটা থানার বাদুড়িয়া গ্রামের আব্বাজান আলীর কন্যা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাহাদুরপুর এলাকা থেকে ইজিবাইকে চড়ে সাতক্ষীরার দিকে আসছিল শিশু তাজমিরা। পথিমধ্যে পাটকেলঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে তাজমিরা গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নিয়েছে।

