সমাজের আলো।। ইরানে কয়েক সপ্তাহ ধরে চলতে পারে মার্কিন বাহিনীর অভিযান। সে ভাবেই সেনার প্রস্তুতি চলছে। এমন ভাবে বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, যাতে ট্রাম্প নির্দেশ দিলেই তৎক্ষণাৎ কার্যকর করা যায়।পারমাণবিক কার্যকলাপ নিয়ে যদি আমেরিকার সঙ্গে ইরানের দ্রুত চুক্তি না-হয়, তবে অদূর ভবিষ্যতে আরও এক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী থাকবে বিশ্ব। এমনটাই ইঙ্গিত মিলল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। তিনি আরও একটি মার্কিন রণতরী পশ্চিম এশিয়া সংলগ্ন সমুদ্রে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সাফ জানিয়েছেন, চুক্তি না-হলে ওই রণতরী কাজে লাগতে পারে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে মার্কিন বাহিনী। ট্রাম্প নির্দেশ দিলেই তারা হামলা চালাতে পারে।

