সমাজের আলো।। ছুরি দিয়ে এক ভাই খুচিয়ে দুই ভাইকে হত্যা করা হয়েছে । হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামবাসীর একজন আটক করেছে। আজ সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাতপুতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো নাম ইব্রাহিম (২৮) ও রহুল আমিন (৩৩ছ)। নিহতরা কলারোয়া উপজেলার সাতপুতা গ্রামের লোকমান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় মুরগীর , খামারের দুর্গন্ধ নিয়ে একই গ্রামের আরিফ (৩০)-এর সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। মারাত্মক আহত অবস্থায় রুহুল আমিন উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের রুহুল আমিনের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন হত্যাকারী আরিফকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আরিফসহ তার স্ত্রী ও পিতা-মাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

