সমাজের আলো : সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল খেলা শারীরিক ফিটনেস ঠিক হয় এবং শরীর সুস্থ রাখে এবং সাঁতার জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেককে সাঁতার শেখা জরুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান সামছুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল কোর্স ইকবাল কবির খান বাপ্পি, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সাঁতার প্রশিক্ষক ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমূখ। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *