সমাজের আলো।। ধর্ম অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের আস্তানায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল, রাত ১১টার দিকে নিহত শামীম রেজার ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ সময় আরও দুই ভাই সেখানে উপস্থিত ছিলেন বলে ওই থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী রাজীব দফাদারকে।

এর আগে পরিবার মামলা না করার কথা জানিয়েছিল। ঘটনার দুদিন পর সোমবার দুপুরে নিহতের বড় ভাই ফজলুর রহমান বলেন, “দেখুন বিদ্যমান বাস্তবতায় আমরা পরিবারের পক্ষ থেকে সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি, শামীম হত্যার ঘটনায় কোনো মামলা করব না।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *