নিজস্ব প্রতিনিধি: ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ভোমরা সিএন্ডএফ এজেন্টসের নিজস্ব ভবনে সংগঠনের সভাপতি মোঃ আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীক ও সংগঠনের সামগ্রীক উন্নয়নে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু,
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আওয়াল, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ২ কাজী ইমাম উদ্দিন, আলহাজ্ব শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা সাথী, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ শরিফুজ্জামান পরাগ, কাস্টমস বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল হক, অর্থ সম্পাদক মোঃ আব্দুল গফুর সরদার, নির্বাহী সদস্য মো. আমিনুল হক আনু, মোহাম্মদ শাহানুর ইসলাম শাহীন, মোহাম্মদ মফিজুর রহমান, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি রেজিঃ নং ৮৭/সাতঃ এর সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত কর্মকর্তা ও সদস্যদের রুহের মাগফিরাত ও শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-বিগত সভার রেজুলেশন পঠন ও অনুমোদন, আয় ব্যায়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, বি/ই প্রতি চাদার হার বৃদ্ধির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা সংশোধন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

