কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এবং সাংবাদিক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। উদ্বোধনের পরপরই বালক ও বালিকা দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে খেলা শুরু হয়।

জানা গেছে, উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশারের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, কালিগঞ্জ, সাতক্ষীরা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *