-
ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামে ঘেরের পানিতে ডুবে আসমা উল হোসনা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে দ্রুত উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসমা উল হোসনা দক্ষিণ সখিপুর গ্রামের মো. হযরত আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের ঘেরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

