সমাজের আলো।। দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের এই নতুন প্রজন্মকে সততার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে দুর্নীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমুখ । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রহিমা খাতুন ও এস এম নাহিদ হাসান প্রমূখ।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন ও ইউআরসি ইন্সটাক্টর ইমান উদ্দীন প্রমুখ। ফাইনালে বিতর্কের বিষয় ছিল- দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্থ হওয়ার মূল কারণই দুর্নীতি। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় সমকাল মাধ্যমিক বিদ্যালয় ও বিতর্কের বিপক্ষে অংশ নেয় কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের ফাইনালে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন বিজয়ী দলের বক্তা রিয়া ঘোষ।
রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় তালা উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।

