ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তৈমুর আলম, দক্ষিণ শ্রীপুর-কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আবু হুসাইন সোহাগ ও জাকির হোসেন।
এছাড়া বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের নুরুজ্জামান ও ইকবাল হোসেন এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলীসহ বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের নিয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *