সমাজের আলো। পটকা মাছ খেয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো পাঁচজন। নিহাতের নাম তারিক আজিজ। তাঁর স্ত্রী, মা, এক ছেলে ও এক মেয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলার আশা শুনি বড়দল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পটলা মাছ খাওয়ার পর পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় মুদি ব্যবসায়ী তারিক আজিজকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আতিয়ার গাজীর জামাই। শরিফুল ইসলাম শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পটকা মাছ খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।
এদিকে তারিক আজিজের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

