সমাজের আলো।। : তথ্য জানুন অধিকার আদায় করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, র্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শহরের কামালনগরস্থ লেক ভিউতে ভূমিজ ফাউন্ডেশন এর আয়োজনে ও বিটানিক ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সংগঠনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী চেতনার নির্বাহী পরিচালক ও হাব ও এডাব জেলা কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমান, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, রুপালীর নির্বাহী প্রধান মোঃ শফিকুল ইসলাম, আইডিয়াল নির্বাহী প্রধান নজরুল ইসলাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ। উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলি নুর খান বাবুল, সহকারী অধ্যাপক রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ভূমিজ ফাউন্ডেশনের উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি জসীমউদ্দীন সংস্থার ইমদাদুল হক।

