সমাজের আলো।।
সরকারি নির্দেশ অমান্য করে সরকারি ওয়াপদার বেড়িবাধ কেটে পিভিসি পাইপ স্থাপন মৎস্য ঘের লুটপাট ও ঘেরের আইলে বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে সাবাড় করে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে মৎস্য ঘেরে এ লুটপাটের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক বাগডাঙ্গি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জয়নাল আবেদীন জানান, পৈত্রীক সুত্রে পাওয়া ৮ বিঘা জমিতে দীর্ঘ ৩০ বছরের অধিককাল তিনি একটি মৎস্য ঘের করে আসছেন। উক্ত ঘেরের প্রতি কু-নজর পড়ে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুস সবুরের। তিনি বিভিন্ন সময় ঘেরটি দখল করার পায়তারা করছিল। তিনি আরও বলেন আমাদের এলাকায় কোন জলাবদ্ধতা নেই। জলাবদ্ধতার এই ঠুনকো অভিযোগে জামায়াত নেতা আব্দুস সবুর তার ভাইপো রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, ও রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের নেতৃত্বে তারা রাতের আধারে আমার মৎস্য ঘেরে হামলা লুটপাট অগ্নিসংযোগ করে। তারা লুটপাট করে ক্ষ্যান্ত হয়নি ঘেরের আইলে থাকা বিভিন্ন ফলজ গাছ যেমন আমগাছ পেপে গাছ, বিভিন্ন ফলজ গাছ কেটে সাবাড় করে দেয়। তারা প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসমসয় আমরা বাধা দিতে গেলে তারা আমাদের খুন জখম করার হুমকি দেয়।
এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া গত ৪/১০/২৬ তারিখে উক্ত স্থানে যাতে কেউ কালভার্ট নির্মান/পিভিসি পাইপ নির্মানের ফলে কোন ব্যক্তি বা জনসাধারন কোন ক্ষতি না হয় তার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জামায়াত নেতা সরকারি নির্দেশ অমান্য করে রাতের আধারে আমার ঘের লুটপাট ও প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। তিনি সরকারি ওয়াবদার বেড়িবাধ স্কেবেটরমেশিন দিয়ে কেটে অবৈধ পাইপ স্থাপন করেছেন। এবং মাটি দিয়ে ঢেকে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুখ বলেন, আমরা রাতের আধারে এমন লুটপাট কখনও দেখিনি। আমার ভাই ঘেরের মাছগুলো ধরে নিতে চেয়েছিল কিন্তু তারা সে সুযোগ দেয়নি। আমার ভাইয়ের সারা জীবনের অর্জন তারা এক রাতেই শেষ করে দিয়েছে। আমার ভাই এখন এক প্রকার নি:স্ব হয়ে গেছে। আমার ভাইয়ের মৎস্য ঘের যারা লুটপাট অগ্নিসংযোগ করেছে প্রশাসনের কাছে আমাদের দাবী তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।
জামায়াত নেতা আব্দুস সবুর বলেন,আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম কিন্তু কারা লুটপাট করেছে তা আমি জানি না। আমি ঘটনাস্থল থেকে চলে আসলে পরবর্তীতে কারা কি করেছে তা আমি বলতে পারবো না।

